সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোরেলগঞ্জে আ. লীগের সম্পাদকসহ ৪ জন গ্রেপ্তার

মোরেলগঞ্জ প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক (৬৮), মনা কাজী (৪০), শোভন (৩৮) ও মো. রফিকুল ইসলাম (৪৮) কে গ্রেপ্তার করে বুধবার (২ অক্টোবর) বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, একটি চাদাঁবাজী মামলায় এম. এমদাদুল হক ভাইজোড়া গ্রামের নিজ বাড়ী থেকে বাকী ৩জন বারইখালীর পায়লাতলা গ্রামের মৃত শামসু কাজীর ছেলে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মনা কাজী, গোয়ালবাড়ীয়া গ্রামের গোলাম ফারুকের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শোভন, একই গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে আওয়ামীলীগ সদস্য মো. রফিকুল ইসলামকে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পৃথক অভিযান চালিয়ে এদেরকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত এমদাদুল হক সন্ন্যাসী এলাকার পূর্বের একটি চাদাঁবাজী মামলার এজাহারভূক্ত আসামি এবং বাকী ৩জন মারপিট জখমের মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন