মোংলায় শুটারগান সহ এক যুবককে আটক করেছে র‍্যাব

মোংলা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে মোংলায় শাহিন নামে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র‍্যাব ৬। শনিবার (২৭ জুলাই) মোংলা দিগরাজ পৌর মার্কেটের সামনে থেকে ওয়ানশুটার গানসহ আটক ওই যুবককে রাতেই থানা পুলিশে হস্তান্তর করে র‍্যাব। আটক যুবক আশিক মাহমুদ শাহিন (২৮) মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহজালাল পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম র‍্যাবের উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার রাত ৯টার দিকে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার সংলগ্ন পৌর মার্কেটের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক করা যুবকের কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র-গুলিসহ আটক যুবককে মোংলা থানা পুলিশে হস্তান্তর করে র‍্যাব। এ ঘটনায় রাতেই র‍্যাব ৬-এর এসআই কামরুল হাসান থানায় মামলা দায়ের করেন।

রবিবার (২৮ জুলাই) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন