সোমবার । ১৫ই জুন, ২০২৬ । ১লা আষাঢ়, ১৪৩৩

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুলিয়া এলাকায় পিয়া চৌধুরী নামের তিন বছরের এক শিশুকন্যা পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ৩ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে ঘটেছে।

স্থানীয়রা জানান, শিশুটিকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে খুঁজাখুঁজির একপর্যায় একটি পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষা করেন। পিয়া আড়ুলিয়া গ্রামের উত্তম চৌধুরীর কন্যা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন