মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

শরণখোলায় ইজিবাইক চাপায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের চাপায় মোঃ সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (০৭ জুলাই) সকালে উপজেলার সদরের বাংলাবাজার সড়কের কেজি স্কুলের সামনে ইজবাইকের ধাক্কায় পড়ে যায় তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ সুলতান খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মৃত আসমান খানের ছেলে। শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে নিজ ভাগ্নে ফারুক হাওলাদারের বাড়িতে বেড়াতে আসছিলেন এই বৃদ্ধ।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন