সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের চিতলমারী থানাধীন চরবানিয়ারী বাওয়ালীপাড়া এলাকার ব্রীজের উপর থেকে ১৫৮৯ পিস ইয়াবাসহ পাইকারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। সোমবার দিবাগত রাতের এঘটনায় আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) চিতলমারী থানায় মামলা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে এ অভিযান পরিচালনা করে বাসুদেব মন্ডল (৫৭) কে ১,৫৮৯ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে পিরোজপুরের নাজিরপুর থানার পশ্চিমবানিয়ারী শশধরপাড়ার বাসিন্দা মৃত-কার্তিক মন্ডলের পুত্র। গ্রেপ্তরকৃত আসামীকে চিতলমারী থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন