সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতিসহ ১৩ নেতাকর্মী কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক মোঃ ওসমান গনি।

আসামী পক্ষের আইনজীবী মোঃ মোস্তফা কামাল মাসুম বলেন, মোল্লাহাট থানার একটি নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে নেওয়া জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় জেলা যুবদলের সাবেক সভাপতি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতা কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন