মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

গেজেট ডেস্ক

বাগেরহাটের মোরেলগঞ্জে বেলায়েত হোসেন শেখ (৬০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে এবং পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী ওই গ্রামের অন্নাত আলী শেখের ছেলে। গুরুতর জখম অবস্থায় বেলায়েত হোসেনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, বেলায়েত হোসেন ও তার ভাতিজা শুক্রবার রাতে নীজ গ্রাম থেকে পিরোজপুরের উদ্দেশে রওয়ানা হলে পথিমধ্যে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বেলায়েত হোসেনের ডান হাত ও ডান পা গুড়িয়ে দিয়েছে। ডান হাতের একটি আঙুলও বিচ্ছিন্ন হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে। কী কারণে কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাসসুদ্দীন বলেন, মারপিটের খবর পেয়ে ঘটপনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পেতে সময় লাগবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন