সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোংলায় বিয়ার ও মদসহ যুবক গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি

মোংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মদ ও বিয়ারসহ একজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-০৬ জানায়, মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন অনুপম খানের আবাসিক হোটেলের সামনে সোমবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের সময়  অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর সময় মাদকদ্রব্যসহ মোঃ বিল্লাল গাজী (২২) কে আটক করা হয়।

আটক বিল্লালের কাছ থেকে ৬ ক্যান বিদেশী বিয়ার ও ৬ বোতল দেশীয় মদ জব্দ করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

বিল্লাল বরগুনা জেলার বেতাগী থানার গ্রামদ্দন এলাকার মোঃ মোস্তফা গাজীর ছেলে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন