মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে নৌকা, বিষ ও মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশের অপরাধে নৌকা, বিষ ও বিষযুক্ত মাছ জব্দ করেছে বন বিভাগ। রবিবার ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের নজরুলের ভাড়ানি নামক খাল থেকে এসব জব্দ করে বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা জব্দ করা হয়েছে। এসময় অবৈধ প্রবেশকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে নৌকায় থাকা ৬ বোতল বিষ, দুই প্যাকেট রোটেনন বিষ ও বিষযুক্ত ৩০ থেকে ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে বিষযুক্ত চিংড়িগুলো মাটি চাপা দেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন