মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

মোংলায় দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মোংলা প্রতিনিধি

মোংলায় দুই কেজি গাঁজাসহ মোঃ আরিফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী ফারজানা আক্তারকে (১৯) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, কয়েকটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্নস্থান থেকে মাদক এনে তা মোংলায় বিক্রি করে আসছেন। তাই এমনই একটি চক্রের গতি বিধি নজরদারী করা হয়। সেই নজরদারীর ভিত্তিতে শনিবার রাতে বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে সন্দেহজনক এক নারী ও পুরুষের ব্যাগে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারীর সাথে জড়িত রয়েছেন।

আরিফুল ইসলাম মোংলার সিগনাল টাওয়ার এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। আর ফারজানা আক্তার আরিফুল ইসলামের স্ত্রী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন