সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ভারতের বিপক্ষে একটি এবং অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়ের পর প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে তারা। এই তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা করার পর দুইবার চোটের ধাক্কা লেগেছে।
তিন দিন আগে বিশ্বকাপে জায়গা না জোয়াও পেদ্রোর ইনজুরি নিয়ে ছিটকে যাওয়ার খবর পাওয়া গেছে। এবার চোট নিয়ে দল থেকে বাদ পড়লেন রোমা ডিফেন্ডার ওয়েসলি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে তার নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়েসলির বদলে দলে আনা হয়েছে মোনাকো ডিফেন্ডার ভ্যান্ডারসনকে। চোট নিয়ে ওয়েসলির দল থেকে বাদ পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে পেশির চোট পান তিনি। এমআরআই স্ক্যানের পর ব্রাজিলিয়ান দল তার চোটের ধরণ নিশ্চিত হয়ে জানায়, বিশ্বকাপ খেলা হচ্ছে না তার।
আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর তারা ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে মুখোমুখি হবে ভারত জাতীয় দলের। তিনটি প্রীতি ম্যাচের জন্য গত ৯ সেপ্টেম্বর ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
ডিফেন্ডার : আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ভ্যান্ডারসন।
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, ম্যাথিউস মার্টিনেল্লি।
ফরোয়ার্ড : এন্ড্রিক, এস্তেভাও, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।
খুলনা গেজেট/এনএম