আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নিয়মিত ক্রিকেটাররাই। তবে তাদের সঙ্গে যাচ্ছেন আরও তিন অতিরিক্ত ক্রিকেটার।
স্পিনার নাইম হাসানসহ দুই জন পেসার ইকবাল হোসেন ইমন এবং মুশফিক হাসান আছেন অতিরিক্ত তালিকায়। আরব আমিরাতে টেস্ট ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচের বাড়তি চাপ সামলাতেই অতিরিক্ত ৩ ক্রিকেটারকে নিয়ে যাচ্ছে বিসিবি।
তবে আমিরাতের উইকেট যদি স্পিননির্ভর হয় তাহলে মূল দলের সঙ্গে থেকে যাবেন নাইম। এমনটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বাকি দুইজন প্রস্তুতি ম্যাচ শেষে দেশে ফিরে যোগ দেবেন এনসিএলে।
এ ছাড়া ঘোষিত ১৫ জনের মধ্যে ৬ জন ক্রিকেটার রয়েছেন আবার এশিয়ান গেমসের দলে। জাপান থেকে তারা সরাসরি যোগ দেবেন জাতীয় দলে। যে কারণে সবকিছু বিবেচনা করেই দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে এই তিন ক্রিকেটারকে।
খুলনা গেজেট/এএজে

