বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সভা বসতে যাচ্ছে রবিবার (২০ সেপ্টেম্বর )। মাস দেড়েক পর এই সভায় বসবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড। যেখানে বিপিএল, নারী ক্রিকেটসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হবে।
দুপুরের দিকে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এবারের বোর্ড সভায়ও থাকছে বেশ কিছু এজেন্ডা। বিসিবির কয়েকজন পরিচালক এমনটাই জানিয়েছেন। বিশেষ করে নারী ক্রিকেট, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন সেসব বিষয় থাকছে তালিকায়।
এ ছাড়া দেশের ঘরোয়া ক্রিকেটের সূচি চূড়ান্ত করার পাশাপাশি বিপিএলের বদলে বিসিবির নতুন টুর্নামেন্ট আয়োজন নিয়ে পরিচালকরা আলোচনা করবেন। বিপিএল ইস্যু থাকতে পারে আলোচনার মূল কেন্দ্রে। এই বছর বিপিএল আয়োজনের সিদ্ধান্ত পাল্টানোয় নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সম্ভাবনা রয়েছে। বিসিবির সভায় ওই প্রতিযোগিতার ভেন্যু, দল নিয়েও বিস্তারিত আলোচনা হবে।