না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভেজা ছিল মাঠ। স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরুর জন্য আম্পায়াররা টসও করতে পারেননি। ম্যাচ মাঠে না গড়ালেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

এর আগে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণে আম্পায়াররা তিনবার মাঠ পরিদর্শন করেন। বেশ সময় পেরিয়ে গেলেও মাঠের অবস্থা খেলার উপযোগী হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্তে পৌঁছান আম্পায়াররা। র‍্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তাই খেলা না হলেও বাইলজ অনুযায়ী সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানা জ্যোতিরা। এশিয়ান গেমসে বৈরী আবহাওয়া এবং মাঠ উন্নত না হওয়ায় চীনের হাংজুতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

আজ বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ রয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। জাপান সময় বিকেল ৪টায় ওসাকায় ম্যাচ শুরু হবে। বাংলাদেশ প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করেছিল।

প্রসঙ্গত, এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে এর দুই দিন আগে (১৭ সেপ্টেম্বর)। আগে থেকেই বাংলাদেশের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছিল। নাগোয়ায় বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় সেপ্টেম্বর। বৃষ্টির কারণে বাংলাদেশের মেয়েরাও ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করতে পারেননি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন