কলকাতা পিটিএসের শৌচাগার থেকে কমান্ডোর ঝুলন্ত দেহ উদ্ধার

কলকাতা প্রতিনিধি

কলকাতার আলিপুর পুলিশ ট্রেনিং স্কুলের (পিটিএস) শৌচাগার থেকে দীপক তামাং (৪৯) নামে এক কমান্ডোর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চারতলার কমান্ডো ব্যারাকের শৌচাগার থেকে তার দেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত দীপক তামাং কালিম্পংয়ের সাত মাইলের বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে সহকর্মীরা চারতলার শৌচাগারের বন্ধ দরজা ভেঙে ভেতরে ঢুকেন। এ সময় পাইপলাইনের সঙ্গে গামছায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে এসএসকেএম (পিজি) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন