হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্রের ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা জলপথটিকে সংযুক্ত করার জন্য তার আহ্বানকে আরও জোরালো করার একটি স্পষ্ট প্রচেষ্টা বলে মনে হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্প এ মানচিত্রের ছবি পোস্ট করেন। মানচিত্রটিতে জলপথটিকে একটি ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল প্রবাহিত হয়, তা ইরান ও ওমানের জলসীমায় অবস্থিত। এর আগে গত শুক্রবার সর্বপ্রথম হরমুজ প্রণালিকে নিজ ভূখণ্ড করার ধারণাটি উত্থাপন করেন ট্রাম্প। বলেন, খুব শিগগিরই এই জলপথটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। পরে দাবি করেন, অবরোধের মাধ্যমে জলপথটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে।
হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্যকে অলীক কল্পনা আখ্যা দিয়েছে তেহরান। পরাজয়ের বাস্তবতা মেনে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। কড়া ভাষায় বলা হয়, ‘এই প্রণালি অতীতেও ইরানের ছিল, বর্তমানেও আছে। ভবিষ্যতেও ইরানেরই থাকবে। এই প্রণালি কেবল ইরানের নির্দেশেই বন্ধ ও খোলা হবে।’
খুলনা গেজেট/এএজে

