মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

মোরেলগঞ্জে হতদরিদ্রদের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনী

মোরেলগঞ্জে প্রতিনিধি

করোনা সংক্রমন প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে কর্মহীন হতদরিদ্র পরিবারগুলোকে খুজে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেডের ৪৩ বীর এর একটি টহল দল মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জে কুঠিবাড়ি এলাকায় ৫টি পরিবারে খাদ্য সহায়তা পৌছে দেন।

এ বিষয়ে টহলদলের প্রধান লেফটেন্যান্ট মো. আব্দুল্লাহ্ বলেন, সেনা সদস্যরা তাদের রেশন থেকে একটি অংশ সঞ্চয় করে কর্মহীন হতদরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। কঠোর লকডাউন চলাকালীন সেনাবাহিনীর এমন মানবিক সহায়তার বিষয়টি অব্যাহত থাকবে বলেও এ কর্মকর্তা জানান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন