কচুয়ায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে নিবন্ধিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময়ে কচুয়া উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জণ সাহা, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডল সহ শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপজেলা ৫টি ইউনিয়নের ১ হাজার নিবন্ধিত শিশুদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন