মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

মোংলায় দুস্থদের পাশে নৌবাহিনী

মোংলা প্রতিনিধি

করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া মোংলার অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা পৌর শহরের চরকানা, জয়মনি ও বন্দর পাওয়ার হাউজ এলাকার ২৫০ টি দুস্থ পরিবারকে চাল, ডাল, ছোলা ও নগদ টাকাসহ অন্যান্য খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।

নৌবাহিনীর পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সাব লেঃ কমান্ডার সাইফুদ্দিন সহ উচ্চপদস্থ কয়েকজন অফিসার। এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় উপকুলীয় অঞ্চল পটুয়াখালীতে তাদের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন