বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক

কেএমপির মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৫ জনকে আটক করা হয়েছ। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃত আসামীরা হলেন, খুলনার দিঘলিয়া থানার মৃত শাহাজাহান বেপারীর ছেলে মোঃ রমজান বেপারী ওরফে কুটি(৩৫), যশোর জেলার শার্শা থানার রফিকুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে শাকিল ওরফে সাগর(২৭), গোপালগঞ্জ সদরের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন(২৪), খুলনা মহানগরীর লবণচরা থানার মুজাহিদপাড়া ৩য় গলির মোঃ ফারুক তালুকদারের ছেলে হেলাল তালুকদার(৩০) এবং খালিশপুর থানার নয়াবাটি রেললাইন সংলগ্ন মোঃ ওলিয়ার শেখের ছেলে মোঃ ইমন শেখ(১৯)।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন