খুলনায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে খুলনায় নির্মাণাধীন নতুন জেলখানার সামনে এ ঘটনা ঘটে। ট্রাক চাপায় তাদের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক।

নিহতরা হলেন, রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা মো. শহিদের ছেলে সাইফুল (৩৫) ও রায়ের মহল পশ্চিমপাড়া এলাকার মোল্লা শরিফুলের ছেলে নাঈম (২৬)। নিহতদের মধ্যে সাইফুল একটি মোটর সাইকেলের গ্যারেজে কাজ করে। আর নাঈম দিনমজুর। তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ের মহল এলাকা থেকে মোটরসাইকেলটি খুলনার জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। অপরদিকে যশোরগামী একটি ট্রাক নির্মাণাধীন কারাগারের অদূরে সিটি বাইপাস সড়কে আসলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে দুই জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যায়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন