বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ৩ জনের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের অপরাধে অপর ২ জনকে আটক করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন নগরীর দৌলতপুর থানার পাবলা এলাকার হান্নান মোল্লার ছেলে ইমরান মোল্লা (২৬), একই থানার মীরেরডাঙ্গা এলাকার মোঃ লিয়াকত হোসেনের ছেলে মোঃ মামুনুর রশিদ (১৯), যশোর জেলার কেশবপুর থানার মোঃ মফিজুর হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (২০), সোনাডাঙ্গা মডেল থানা এলাকার চান্দু শেখের ছেলে মোঃ নাসিম শেখ (২৭) এবং নগরীর সিএন্ডবি কলোনীর আব্দুল কাদের বিশ্বাসের ছেলে আব্দুল হান্নান (৩০)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন