বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

কেএমপি’র অভিযানে ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ তিনজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানিয়েছে আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনির গোয়ালডাঙ্গা এলাকার নূর ইসলাম সরদারের ছেলে মোঃ মাসুম সরদার (৩২), নগরীর খালিশপুর এলাকার মোঃ ইব্রাহীম শেখের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান রানা (৩৭) এবং লবণচরা থানার হরিণটানা এলাকার মৃত: আঃ মজিদের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪২)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন