রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

কয়রায় লঞ্চঘাট পাঠাগারের উদ্বোধন

কয়রা প্রতিনিধি

যাত্রাপথের অবসরে, সময় কাটুক বই পড়ে এই বিষয়কে সমনে রেখে হিউম্যানিটি ফার্স্ট (আগে মানবতা, পরে অন্য কথা) বাস্তবায়নে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাটকাটা লঞ্চঘাটে লঞ্চঘাট পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারের উদ্বোধন করেন।

চেয়ারম্যান সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন হিউম্যানিটি ফার্স্টের প্রতিষ্ঠিতা প্রভাষক ইদ্রিস আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাহবুব সরদার, জি এম হুমাইন কবির, ইউপি সদস্য আবু হাসান, গনেশ চন্দ্র মন্ডল, আইসিডির সভাপতি আশিকুজ্জামান, সহকারী শিক্ষক শেখ হুমাইন কবির, মানব কল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন