রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৩ জনকে আটক করেছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানিয়েছে আটককৃতরা হলেন নগরীর ইসলাম কমিশনারের মোড় চেয়ারম্যান বাড়ির ভাড়াটিয়া দেলোয়ার হোসেন দুলালের ছেলে মোঃ সাব্বির হোসেন (১৯), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার নাথপুর এলাকার মোঃ আমিরুল ইসলামের স্ত্রী মোসাঃ শাহানারা খাতুন (৩৫) এবং নগরীর হরিণটানা থানার জিরোপয়েন্ট বিসমিল্লাহ সড়ক এলাকার মোঃ মালেক গাজীর ছেলে মোঃ আশিক গাজী (১৫)। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল, ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন