ফকিরহাটে মুজিববর্ষে নিজ ঠিকানা পেল ৩০ ভূমিহীন পরিবার

ফকিরহাট প্রতিনিধি 

ফকিরহাটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৩০পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ২৩ জানুয়ারী সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গৃহহীনদের ঘর দেয়া অনুষ্ঠান শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে ৩০ পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

ফকিরহাট সহকারি কমিশনার (ভুমি) রহিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দারসদর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামিম জামান পলাশ ।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন