রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আবারও ১ একর সরকারি জায়গা উদ্ধার হয়েছে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত অবৈধ দখলকারীদের কাছ থেকে প্রায় ১০ একর জায়গা উদ্ধার হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম বুধবার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ এলাকার ১ একর সরকারি জায়গা উদ্ধার করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কানুনগো মোজাম্মেল হোসেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এনামুল হক, পেশকার প্রতুল জোয়াদ্দার।

উল্লেখ্য, উদ্ধারকৃত ১ একর জমি এলাকার কতিপয় লোকজন দীর্ঘদিন অবৈধভাবে দখলে রেখেছিল। উদ্ধারকৃত এ জমি দ্বিতীয় দফার গৃহ নির্মাণ কাজে লাগানো হবে বলে এসিল্যান্ড আরাফাতুল আলম জানিয়েছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন