বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

ইসলামী যুব আন্দোলন সদর থানার মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী যুব আন্দোলন খুলনা সদর থানার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আমানুল্লাহ এর পরিচালনায় শনিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় থানা কার্যালয়ে এক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মুফতী শেখ আমীরুল ইসলাম।

সভায় নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় যুব কনভেনশন সফল করার আহবান জানান এবং ওয়ার্ড কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করতে ওয়ার্ড সফর ও দাওয়াতি কাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ গাজী, শেখ টিপু সুলতান, মাওলানা সাইফুল ইসলাম, মোঃ আকবার জমাদ্দার, মাওলানা এনায়েতুল্লাহ হাসসান, মোঃ আল আমীন, মুহাম্মাদ মিঠু, মুহাম্মাদ আকবর আলী সহ প্রমূখ নেতৃবৃন্দ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন