খুলনার বটিয়াঘাটার নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কাজীবাছা নদীর তীরে প্রিমিয়ার মিলস্ সংলগ্ন পশ্চিম কিনারা থেকে তার মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানায়, বিকেল সোয়া ৬টার দিকে উপজেলার গোপালখালী কাজীবাছা নদীর পশ্চিম পাশে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে বিষয়টি তারা স্থানীয় নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। পরবর্তীতে তারা এসে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের সদস্যদের তলব করা হয়।
রূপসা নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে ঘটনাস্থলে তলব করা হয়। কিন্তু লাশটি ৩-৪ দিন আগের হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খুলনা গেজেট/এএজে

