আসন্ন খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ মনোনীত খায়রুল-রিংকু-হোসেন প্যানেলের প্রার্থীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সাথে প্রার্থীরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
পরবর্তীতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার এস এম শাকিলুজ্জামান এবং খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে নেতৃবৃন্দ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রীড়া সংস্থার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
পৃথক এসব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রার্থী ও প্যানেল নেতৃবৃন্দ: মোল্লা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল কবির মিল্টন, মো. তরিকুল ইসলাম, এমডি খায়রুল ইসলাম খান জনি, আরিফুর রহমান, এজেএম অহিদুল ইসলাম সেলিম, শেখ হেমায়েত উল্লাহ, মো. বেলাল হোসেন, আজিজুর রহমান জুয়েল, ওয়াহিদুর রহমান বাবু, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মাহমুদুল হাসান সেতু, শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম তরিক ও নজরুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এএজে

