নগরীতে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

নগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী মমিসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে দৌলতপুর থানার দত্তবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতপুর পাবলা দত্তবাড়ির এলাকার শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি, একই এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন, মান্নান সরদারের ছেলে মো. লিটন সরদার ও বিমল রায়ের ছেলে সুজয় রায়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে তারা নগরীর দৌলতপুর থানার দত্তবাড়ি ৫ নং ওয়ার্ডের তরুণ সেনা রোডের জাফর শেখের বাড়ির এক ভাড়াটিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা উল্লিখিত আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মমি দৌলতপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। মমিসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন