বিদেশ যাত্রার আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, হাইকোর্টে অভিষেক

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

চিকিৎসার জন্য বিদেশ রওনা হওয়ার আগেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের এই সাংসদ।

সোমবার (১৭ আগস্ট) বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে জানান, চিকিৎসার প্রয়োজনে অভিষেকের বিদেশ সফর নির্ধারিত রয়েছে। তবে ব্যাংকের তরফে স্পষ্ট কোনো কারণ দর্শানো ছাড়াই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়।

আইনজীবী প্রশ্ন তোলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১০৭ নম্বর ধারা অনুযায়ী পুলিশ কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করতে চাইলে আগে ম্যাজিস্ট্রেটের আবেদন নেওয়ার আইনি বিধি রয়েছে, যা এ ক্ষেত্রে মানা হয়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন