ইরান খুব দুষ্ট, মার্কিনিদের একটু বেশি খরচ করতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ‘খুব দুষ্ট’ বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, এই যুদ্ধের কারণে আমেরিকানদের জ্বালানির উচ্চমূল্য অব্যাহত থাকার জন্য প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প এ কথা বলেন। তার ভাষ্য, যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়লেও বৃহত্তর নিরাপত্তার স্বার্থে এই বাড়তি খরচ মেনে নিতে হবে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র পেতে না পারে, তা নিশ্চিত করার জন্য এই বাড়তি খরচ করা সার্থক।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার কোনো অগ্রগতি হয়নি। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলও বন্ধ রয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংঘাত শুরু করেছিল, তা শেষ করার দিকে যুদ্ধরত পক্ষগুলো এগোচ্ছে—এমন কোনো লক্ষণও দেখা যায়নি।

এ দিকে শনিবার (১৫ আগস্ট) ভোরে এক্সে দেয়া এক পোস্টে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ‘এই প্রণালি ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ হবে। যতক্ষণ না আপনারা পরাজয়ের বাস্তবতা মেনে নিচ্ছেন এবং কল্পনাবিলাসে লিপ্ত হওয়া বন্ধ করছেন, ততক্ষণ ইরান অবরোধ কার্যকর করে যাবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার কোনো সিদ্ধান্ত ইরান নেয়নি। শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানি সংবাদমাধ্যম শহরারা নিউজকে তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পুনরায় শুরু করতে হলে ওয়াশিংটনকে কিছু শর্ত পূরণ করতে হবে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো।

খবর রয়টার্সের

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন