আত্মঘাতী তৃণমূল নেতা, প্রাক্তন ডেপুটি স্পিকার ও মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়

কলকাতা প্রতি‌নি‌ধি

তৃণমূল নেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ও কৃষিমন্ত্রী অধ্যাপক আশিস বন্দ্যোপাধ্যায় আত্মঘাতী হলেন। রবিবার ভোরে বীরভূম জেলার রামপুরহাটের দলীয় কার্যালয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের সঙ্গে একটি ‘সুইসাইড নোট’ও উদ্ধার করা হয়েছে।

তাতে তিনি লিখে গিয়েছেন, ‘‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’’ নিজের রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপও করেছেন আশিস। পরিবারের সদস্যদের কাউকে ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন।

রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক আশিস রাজ্যের মন্ত্রীও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাঁকে বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছিল। রবিবার সকালে রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আশিসের দেহের সঙ্গে যে ‘সুইসাইড নোট’টি পাওয়া গিয়েছে, সেখানে তিনি বার বার দাবি করেছেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। দলের অন্যায়কে মেনে নিতে না পারলেও তিনি কখনও প্রতিবাদ করতে পারেননি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন