নদীয়ার কংগ্রেস নেতা আনিসুর ও তার পুত্রকে গা‌ড়ি থা‌মিয়ে গু‌লি করে হত্যা

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্র আবু সুফিয়ানকে গাড়ি থামিয়ে গুলি করে ও কুপিয়ে খুন করেছে একদল দুস্কৃতি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের ডাকে রাজ্যজুড়ে রবিবার কালাদিবস পালন করা হচ্ছে। ঘটনায় এলাকায়ও চরম উত্তেজনা রয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি রেল গেটের কাছে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, চারচাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন পিতা আনিসুর রহমান ও তাঁর ২৪ বছর বয়সি পুত্র আবু সুফিয়ান। সে সময় দুষ্কৃতীরা তাঁদের রাস্তা আটকে দাঁড়ায় এবং প্রথমে পর পর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এর পর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয় বলে সূত্রের খবর। এই ঘটনার খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছোয়। তদন্ত শুরু করেছে তারা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।

ঘটনার তীব্র নিন্দা জানান কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও‌ লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে আইনশৃঙ্খলা এই তিনমাসেই তলানিতে। মানুষের নিরাপত্তা বলে কিছুই নেই।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন