যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলার টুনিয়াঘরা গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মোহাম্মদ হোসাইন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সে ওই গ্রামের মফিজুর রহমান ও সোনিয়া খাতুনের ছেলে।
জানা গেছে, শনিবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হোসাইন নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে বিষয়টি মণিরামপুর থানা-পুলিশকে জানানো হয়। পরে দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।
খুলনা গেজেট/এএজে

