যশোর জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। শনিবার (৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

কোনো পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা ছাড়াই আকস্মিক এই পরিদর্শনে এসে হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন তিনি। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও এনজিওগ্রাম ইউনিট নির্মাণের সম্ভাব্য ব্যয় এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন যুগ্ম সচিব। একই সঙ্গে এসব ইউনিটের কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন তিনি।

এসময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান ও নির্বাহী প্রকৌশলী মারুফ হাসান, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন সাফায়েত, ডা. আহসান কবির বাপ্পী, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামোগত উন্নয়ন ও চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তার আকস্মিক পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ইউনিটের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলোও গুরুত্ব পায়।

এদিকে, পরিদর্শনের একপর্যায়ে যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খানকে দেখতে যান যুগ্ম সচিব। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন