তালায় বজ্রপাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় বিলে ধান রোপণ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি বিলে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

‎বজ্রপাতে নিহত কৃষকের নাম চিত্তরঞ্জন আইচ (৪৮)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর গ্রামের মৃত কানাইলাল আইসের ছেলে। স্থানীয় তালা বাজারে তার একটি কাপড়ের দোকান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৃষক চিত্তরঞ্জন আইচ শনিবার দুপুরে তালা উপজেলার গোপালপুর গ্রামে বাড়ির পাশে একটি বিলে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় বেলা ১২টার দিকে হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন