ডুমুরিয়ায় কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় অনামিকা মন্ডল (১৮) নামের এক এইচএসসির শিক্ষার্থী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১২ জুলাই) সকালে পরিবারের সবার অজান্তে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশি লাগিয়ে সে আত্মহত্যা করে।

অনামিকা উপজেলার টিপনা গ্রামের মাছ ব্যবসায়ী অনাদি মন্ডলের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চলমান এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অনামিকাকে পড়াশোনা করতে বলেন তার মা। এ নিয়ে মায়ের সাথে অনামিকার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগ, ক্ষোভ ও অভিমান করে সে নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন