কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত বিশেষ যৌথ অভিযানে সন্ত্রাসী কাজী রাফসান মাহমুদ পার্থসহ বিভিন্ন অপরাধে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাজী রাফসান মাহমুদ চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজী, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি।
এতে বলা হয় খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৬ জুন সন্ধ্যা ৬ টা হতে রবিবার সকাল ১০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৯ জন কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানার ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানার ৫ জন, লবণচরা থানার ১ জন, হরিণটানা থানার ৬ জন, খালিশপুর থানার ৪ জন, দৌলতপুর থানার ২ জন, আড়ংঘাটা থানার ৭ জন এবং খানজাহান আলী থানার ৫ জন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/সাগর/এনএম

