সাতক্ষীরায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আবু রায়হান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বিকাল ৪টার দিকে সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান (২৮) আমতলা গ্রামের রিজাউল ইসলাম সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আবু রায়হান দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। শনিবার বিকাল ৪টার দিকে জাম পাড়ার জন্য বাড়ির সামনে একটি জাম গাছে ওঠেন আবু রায়হান। ধারণা করা হচ্ছে, গাছে থাকা অবস্থায় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে খিঁচুনি শুরু হলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে

