নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর সাতক্ষীরার খেজুরডাঙ্গা এলাকা থেকে আমিরন নেছা (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে ১০০ গজ দূরে খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনের মধ্য থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

‎পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, গত ১৩ জুলাই বৃদ্ধা আমিরন নেছা কলারোয়ার লোহাকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার রাতে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে ১০০ গজ দূরে খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনের ভিতরে এক বৃদ্ধার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে চিকিৎসাসংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি দুই দিন আগে নিখোঁজ হাওয়া বৃদ্ধা আমিরন নেছার বলে শনাক্ত করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাজ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন