বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। শনিবার (৩০ মে) সকাল থেকে পবিত্র কুরআন তিলাওয়াত, খতম এবং আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে— সাতক্ষীরা জেলা ওলামা দলের উদ্যোগে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্ট সংলগ্ন মসজিদে সকাল থেকে সারাদিন পবিত্র কোরআন তেলাওয়াত ও খতম। জেলা বিএনপির আয়োজনে দুপুর ১২টায় খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া বিকেল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, সাতক্ষীরা জেলা কৃষক দলের উদ্যোগে মাগরিবের নামাজের পর গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।
একইভাবে জেলা বিএনপির অধীনস্থ সব উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতম, গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হবে।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে

