মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে এক কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে এক কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেছে সুনীল চন্দ্র সাহা নামে এক ব্যক্তি। এ ঘটনায় গত রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলা বাজার হতে গ্রেপ্তার করেছে পিবিআই। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গণমাধমে পিবিআইয়ের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাগেরহাট জেলার রামপাল উপজেলার কাপাসডাঙ্গা এলাকার বাসিন্দা মোঃ ইনছান ফারাজীর সাথে ঢাকার পল্লবী থানার সুনীল চন্দ্র সাহার পরিচয় দীর্ঘ দিনের। ২০২৪ সালের প্রথমদিকে সুনীল সাহাসহ আরও দু’জন ব্যক্তি ইনছানকে জানায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন দ্বিগুণ মৌজায় এক একর জমি বিক্রি করা হবে। যার প্রতিশতকের দাম পাঁচ লাখ টাকা। ইনছান জমি কিনতে ইচ্ছা পোষণ করলে তারা জানায় জমির মূল্য ৫ কোটি টাকা। এর মধ্যে এক কোটি ২০ লাখ টাকা এক কালিন পরিশোধ ও এক বছরের মধ্যে অবশিষ্ট টাকা দিলে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে।

তাদের কথামতো ইনছান এক কোটি ২০ লাখ টাকা প্রদান করেন। এর আগে তাদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। শর্ত মোতাবেক ইনছান জমির অবশিষ্ট মূল্য পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে নিতে চাইলে সুনীল সাহাসহ অন্যান্যরা তালবাহানা করতে থাকে। গত ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানা এলাকার শপিং কমপ্লেক্সের সামনে এসে ইনছানকে জমি লিখে দিবেনা এবং বেশি বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়ে চলে যায় প্রতারকরা।

গত ৪ মে ইনছান বাদী হয়ে দয়াল চন্দ্র সরকার, সুনীল চন্দ্র সাহা ও মোঃ বাদশার নামে খুলনা সদর থানায় প্রতারণা মামলা করেন। মামলাটি পিবিআই তদন্ত করেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ি জেলার গোয়ালন্দ বাজার হতে সুনীল চন্দ্র সাহাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এক কোটি ২০ লাখ টাকা গ্রহণ করে জমি বিক্রয় না করে আত্মসাৎ করেছে বলে স্বীকার করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন