খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসুফ রায়হানকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের Executive MBA Program-এর হিসাব থেকে ১৮ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, সুষ্ঠু তদন্ত ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম

