দিঘলিয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া ঈদগাহ সংলগ্ন সোহেল হুজুরের বাড়ির দোতলার ছাদ থেকে পড়ে সায়েম শেখ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত সায়েম দিঘলিয়া গ্রামের বাওয়ালি পাড়ার রফি শেখের ছেলে।

এলাকাবাসীর ধারণা, চুরি করার উদ্দেশ্যে গাছে উঠে ছাদে ওঠার চেষ্টা করার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান।

দিঘলিয়া থানার সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মণ্ডল বলেন, খবর পেয়ে শনিবার বেলা সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত সায়েম কিছুটা ভবঘুরে স্বভাবের ছিলেন এবং এলাকায় ছোটখাটো চুরির সাথে যুক্ত ছিলেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন