বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

মোল্লাহাটে যুবকের আত্মহত্যা

মোল্লাহাট প্রতিনিধি

পারিবারিক কলহের জেরে বাগেরহাটের মোল্লাহাটে হাফিজ শেখ (৩২) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার কুলিয়া ইউনিয়নের চরকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাফিজ শেখ ওই গ্রামের আবুবক্কর শেখ এর ছেলে।

এলাকাবাসী জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ঘটনার দিন ভাইয়ের শিশু কণ্যার কান্না নিয়ে উভয়ের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে সকাল সাতটার দিকে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে হাফিজ আত্মহত্যা করে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লাশের সুরাতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন