বাগেরহাটের চিতলমারীতে মুজাহিদ মোল্লা (৪০) নামের দোকানীকে কুপিয়ে হত্যা করেছে জুস ক্রেতা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাতটার দিকে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মুজাহিদ মোল্লা উপজেলা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর স্থানীয় ৩ নং ওয়ার্ড এর সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে বাড়ির সামনে দোকানে বসা ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ ইজারাদার নামে এক ক্রেতা তার দোকান থেকে একটি জুস ক্রয় করে। জুস হাতে নিয়ে বলে এটা ভালো না। এসময় দোকানী মুজাহিদ মোল্লা জুসটি খেয়ে তাকে জানাই এটা খারাপ না। এ সময় ক্রেতা বাইজিদের হাতে থাকা আশুয়া দিয়ে তার গলায় কোপ দেয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাইজিদ ইজাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘাতক বাইজিদ একই গ্রামের বাদশা ইজাহারের ছেলে।
খুলনা গেজেট/এনএম

