বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

সাংবাদিক এসএম মাহবুবুর রহমানের বোনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা গেজেট’র সহ-সম্পাদক এসএম মাহবুবুর রহমানের মেজ বোন রুবিয়া খাতুন(৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টা ২০মিনিটে দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর মহানগরীর বাগমারা প্রধান সড়কের বাসভবনে ইন্তেকাল করেন। বাদ আসর দারুল উলুম মাদ্রাসা, খুলনা জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা গেজেট পরিবার। শোক জানিয়েছেন খুলনা গেজেট’র সম্পাদক ও প্রকাশক মো. মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, সাহিত্য সম্পাদক অধ্যাপক মিনু মমতাজ, বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, আনিস উদ্দিন, জাহাঙ্গীর আলম, জাহিদুল সাগর, নিপা মোনালিসা, আয়শা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু, এম হাসানুজ্জামান মনি, বিএম শহিদুল ইসলাম, শাহরিয়ার হোসেন মানিক, লিটু, ম্যানেজার একেএম আব্দুল আউয়ালসহ অন্যান্যরা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন