খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
সোমবার (২০ জুলাই) পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এএজে

